
সিবিকে:
কক্সবাজারের উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন এর সাথে রোহিঙ্গা সন্ত্রাসীদের গোলাগুলি হয়েছে। রাত ১০ টা থেকে প্রায় ১১ টা পর্যন্ত গোলাগুলির পর ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি অটোমেটিক এসল্ট রাইফেল ও ৪৯১ রাউন্ড তাজা গুলি।
রাত সোয়া ১২ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন।
তিনি জানান, ঘটনার বিষয়ে আগামীকাল সকাল ১১ টায় এপিবিএন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।












