
সিবিকে ডেস্কঃ
চট্টগ্রামের লোহাগাড়ার সালওয়া রেস্টুরেন্টের সামনের সড়কে বাস চাপায় মারুফুল ইসলাম নামে সিএমপির এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।
শুক্রবার (১৭ জুন) রাত ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি বাজারে এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার এএসআই বাদশা মিয়া বলেন, পুলিশ কনস্টেবল মারুফুলকে একটি বাসা চাপা দিলে তার মৃত্যু হয়। আমরা এখন ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানানো হবে।











