
সিবিকে ডেস্কঃ
হেলিকপ্টারে প্রায় ছয় কিলোমিটার পথ পাড়ি শেষে ঘোড়ায় চড়ে যান শ্বশুরবাড়িতে।
শুক্রবার দুপুরে পৌর এলাকার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের বোর্ডিং মাঠ থেকে তিনি হেলিকপ্টারে যাত্রা শুরু করেন। প্রায় ছয় কিলোমিটার দূরে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের সুহিলপুর বাজারে বরের হেলিকপ্টার অবতরণ করে। সেখান থেকে তিনি ঘোড়ায় চড়ে কনের বাড়ি সুহিলপুর গ্রামে যান।
কনে তামান্না খানম চাঁদনী সুহিলপুর গ্রামের আক্তার খানের মেয়ে। তিনি এবার এইচএসসি পরীক্ষার্থী। কনের বাড়িতেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। পরে হেলিকপ্টারে চড়েই বর-কনে অন্নদা বোর্ডিং মাঠে আসেন।
বরের বড় ভাই রাইয়ান আনসারী রিকি জানান, রিদওয়ান তার ছোট ভাই। তাই আদরের ছোট ভাইয়ের বিয়েকে স্মরণীয় করে রাখতে হেলিকপ্টারে করে বরযাত্রা ও কনে নিয়ে আসার আয়োজন করা হয়। ঢাকা থেকে ভাড়া করা হয় হেলিকপ্টার। ছোট ভাইয়ের খুব ইচ্ছে ছিল বিয়ের দিন কনের বাড়িতে হেলিকপ্টারে যাবে। সেই আশা পূরণ করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইব্রাহিম জানান, কৌতূহলী ও উৎসুক লোকজনের ভিড় সামলাতে পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করে।













