
স্থানীয় ছয়টি স্বর্ণ পরিশোধনকারী প্রতিষ্ঠানের কথা উল্লেখ করে ইয়োরি মুসেভেনি বলেন, উগান্ডা থেকে অপরিশোধিত স্বর্ণ রফতানির সময় শেষ।
তিনি জানান, এসব এলাকায় মজুত ৩ কোটি ১০ লাখ টন আকরিক পরিশোধনের পর অন্তত ৩ লাখ ২০ হাজার ১৫৮ টন বিশুদ্ধ স্বর্ণ পাওয়া যাবে, যার মূল্যমান আনুমানিক ১২ লাখ ৮০ হাজার কোটি মার্কিন ডলার।
মুয়িতা বলেন, ওয়াগাগাই নামে একটি চীনা প্রতিষ্ঠান বুসিয়ায় খনির কাজ শুরু করেছে। চলতি বছরই তাদের উৎপাদন শুরু হতে পারে।













