
প্রেস বিজ্ঞপ্তি:
দক্ষিণ মিঠাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ কর্তৃক আয়োজিত ঈদ পুণর্মিলনী উৎসব ও জনাব মোঃ আনোয়ার আলম আলমদার স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ সকাল ১১ টায় দক্ষিণ মিঠাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে দক্ষিণ মিঠাছড়ি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা কমিটির সমন্বয়ক মোঃ শহীদ উল্লাহ শহীদের সঞ্চালনায় ও ২০২১ ব্যাচের প্রাক্তন ছাত্র হুমায়ুন কবিবের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি জনাব মোঃ আনোয়ার আলম আলমদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ মিঠাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবু নিহার কান্তি চক্রবর্তী,দক্ষিণ মিঠাছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জনাব মুজিবুর রহমান, দক্ষিণ মিঠাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক জনাব শফিউল আলম, জনাব সিরাজুল হক,বাবু বাদল চন্দ্র ধর,দক্ষিণ মিঠাছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জনাব ফরিদা আক্তার,উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবু পরিমল ধর,জনাব মোস্তাফা কামাল,জনাব মনির আহমদসহ প্রমুখ।

অতিথিদের ফুল দিয়ে বরণ ও সংবর্ধিত প্রধান অতিথিকে উত্তরীয় পরিধানের মধ্য দিয়ে বক্তব্য প্রদান শুরু হয়। প্রথমে স্বাগত বক্তব্য রাখেন এসএস.সি ২০১৩ ব্যাচের প্রাক্তন ছাত্র নুরুল হক বুলবুল। এসএস.সি ব্যাচ ২০২০ থেকে প্রাক্তন ছাত্র কামরুল ইসলাম, ২০১৭ ব্যাচ থেকে জাহেদা আক্তার সাথী,মোজাম্মেল হক ও আব্দুল্লাহ আল শেফাত,২০১৬ ব্যাচ থেকে রহিম উল্লাহ, ২০১৫ ব্যাচ থেকে নুরুল আবছার, ২০১৪ ব্যাচ থেকে আমান উল্লাহ ও মোঃ মুর্শেদ, ২০১৩ থেকে তাসনিম মাহবুব সনেট ও রশিদুল আমিন মাঈন, ২০১১ থেকে বাদশা মিয়া, ২০১০ থেকে সাঈদ হোছাইন আকাশ, ২০০৭ থেকে আবুল কালাম আজাদ, মনজুর আলম বাহাদুর ও মোঃ শহীদ উল্লাহ শহীদ এবং এরপরই আমন্ত্রিত অতিথি মহোদয়গণ বক্তব্য রাখেন।
প্রত্যেক বক্তা তাদের বক্তব্যে মেঃ আনোয়ার আলম আলমদার স্যারের বর্ণাঢ্য দীর্ঘ ২৫ বছর কর্মজীবনের স্মৃতিচারণ, তার সততা ও নিষ্ঠা,অন্যায়ের সাথে আপোষহীনতার বিরল দৃষ্টান্ত স্থাপনের বিষয়ে কান্না বিজড়িত কণ্ঠে কথা বলেন। পরিশেষে সংবর্ধিত প্রধান অতিথি তাঁর বক্তব্যে কর্মময় জীবনের শুরু থেকেে শেষ পর্যন্ত স্মৃতিচারণ ও আজকের আয়োজনের বিষয়ে আবেগ আপ্লূত হয়ে প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদকে অসংখ্য ধন্যবাদ জানান এবং সভাপতি তাঁর সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের প্রথম অধিবেশন সমাপ্ত ঘোষণা করেন।
দ্বিতীয় অধিবেশন দক্ষিণ মিঠাছড়ি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ থেকে ঘোড়ার গাড়িতে সংবর্ধিত অতিথি জনাব মোঃ আনোয়ার আলম আলমদার স্যারকে নিয়ে রাজকীয়ভাবে মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে দক্ষিণ মিঠাছড়ি ছিদ্দিকের দোকান হয়ে
কলঘর বাজার দিয়ে দক্ষিণ মিঠাছড়ি কাঠির মাথা নামক স্থানে পৌঁছে স্যারকে দক্ষিণ মিঠাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীগণ অশ্রুসিক্ত হয়ে বিদায় জানাই।











