
মাহবুব আলম মিনার:
উখিয়ার নিদানিয়ায় চুরির অপবাদ দিয়ে এতিম শিশু কে নির্যাতনের অভিযোগ উঠেছে। শুক্রবার রাত ৮ টার দিকে মৃত্যু ইসলামিয়ার শিশু বাচ্চা মাসুদ পারভেজ(৯) কে মুদির দোকানের সামনে দেখে ধরে নিয়ে তিন তলা বাড়িটার দুতলায় একটি কক্ষে আটকে রেখে শারীরিক নির্যাতনের পর প্লাস দিয়ে হাতের নখ উপড়ে ফেলে। পরে শিশু বাচ্চাটির শারীরিক অবস্থা কারাপ হলে তাড়াতাড়ি রাস্তায় রেখে পালিয়ে যায় নির্যাতন কারীরা। স্হানীয়রা উদ্ধার করে শিশু মাসুদ পারভেজ কে উখিয়া হাসপাতালে ভর্তি করায়। পরে শিশু মাসুদ পারভেজ এর মা নুর জাহান বেগম এবিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ কে বিষয় টি জানায়। শিশুর শারীরিক অবস্থা দেখে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী তাৎক্ষণিক নির্যাতন কারীদের গ্রেফতারের নির্দেশ দেয় , উখিয়া থানার এস আই পলাশ একদল ফোর্সসহ অভিযান চালিয়ে নির্যাতন কারী আবছার,শহীদ উল্লাহ, ইসমাইল পিতা ভুলু প্রকাশ ডাকাত ভুলে আটক করে বলে জানাযায়। আবছারের বিরুদ্ধে এর আগেও নারী-শিশু নির্যাতন দমন আইনে একাদিক মামলা রয়েছে বলে জানান স্হানীয়রা। আটককৃত আবছার ২০২১ সালের জানুয়ারি মাসে জামতলী ১৬ নাম্বার রোহিঙ্গা ক্যাম্প থেকে এক রোহিঙ্গা কিশোরী কে এনে বিয়ের নামে ১ বছর শারীরিক নির্যাতন করার পর তার মা-বাবা সহ সবাই নির্যাতন করে, পরে তাদের নির্যাতন সহ করতে না পেরে বাধ্য হয়ে রোহিঙ্গা কিশোরী টি পালিয়ে যায়। এর আগে আরেক নারী কে বিয়ের নামে নির্যাতন করে পরে ঐ নারী বাদি হয়ে নারী-শিশু দমন আইনে মামলা রুজু করে ঐ মামলায় ৬ মাস জেলে কেটে জামিনে মুক্তি হয় নির্যাতন কারী আবছার। বর্তমানে নারী শিশু মামলাটি ওয়ারেন্ট থাকতে পারে বলে মন্তব্য স্হানীয়দের। শিশু মাসুদ পারভেজ কে নির্যাতনের বিষয়ে স্হানীয় জাহেদ উল্লা ও একলাছুর রহমান প্রকাশ শোনামিয়া জানান, শিশুটি কে চুরির অপবাদে নির্যাতন করার ঘটনা সত্য আমরা স্হানীয় ভাবে তা মিমাংসা করার চেষ্টা করি পরে নির্যাতন কারীরা তা মেনে না নেওয়ায় আমরা ভিকটিম কে আইনের আশ্রয় নিতে বলি।












