
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার উখিয়ার ইনানী সমুদ্র সৈকতে গোসল করতে নেমে মো. আবদুল্লাহ (১৬) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছে। বুধবার (২০ জুলাই) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিখোঁজ স্কুলছাত্র আবদুল্লাহ রাজধানীর বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র এবং এবারের এসএসসি পরীক্ষার্থী। তাদের বাসা মহাখালী ডিওএইচএস-এ, তবে তার পিতা সেনাবাহিনীতে কর্মরত বলে জানা গেলেও তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি।
ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিবারের সাথে বেড়াতে এসে অভিভাবকদের না জানিয়ে ৪ জন মিলে ইনানীর সমুদ্র সৈকতে গোসল করতে যায়। এসময় ঢেউয়ের তোড়ে গোসলে নামা ৪ জনের ৩ জন উপরে উঠতে পারলেও আবদুল্লাহ ডুবে যায়। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ শুরু করেছে ট্যুরিস্ট পুলিশ। খবর দেয়া হয়েছে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডকে ।












