উখিয়ার হোটেলে তরুণীর ওড়না পেচানো ঝু*লন্ত মর*দেহ

0
4

উখিয়া প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ার একটি আবাসিক হোটেল থেকে নুসরাত জাহান লিজা (২৩) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কালো বোরকা ও সাদা শার্ট পরিহিত ওড়না পেচানো ঝুলন্ত অবস্থায় ছিল ওই তরুণীর মরদেহ।

মঙ্গলবার (২ আগস্ট) সকালে উখিয়া উপজেলা পরিষদ গেট সংলগ্ন জলিল প্লাজার আরাফাত হোটেলের চতুর্থ তলার ৩০৪ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির দল ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহের পর নিহত তরুণীর মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, কালো বোরকা ও সাদা শার্ট পরিহিত তরুণীর মরদেহ ওড়না পেচানো অবস্থায় ঝুলন্ত ছিলো।

হোটেলের রেজিস্ট্রার থেকে জানা গেছে, সোমবার (১ আগস্ট) সন্ধ্যা ৬টায়  ৩০৪ নম্বর কক্ষটি ভাড়া নেন নুসরাত জাহান লিজা (২৩) নামের ওই তরুণী।  তার ঠিকানা- হ্নীলা, টেকনাফ  এবং পেশা হিসেবে চাকরি উল্লেখ করা হয়েছে। এছাড়াও বিবরণীতে পিতার নাম জিসান মিয়া ও মাতা রোজিনাসহ একটি ফোন নম্বর উল্লেখ করা আছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বিপুল চন্দ্র দে বলেন, মধ্যরাতে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। ভেতর থেকে রুমটি বন্ধ ছিলো, সকালে সিআইডি প্রাথমিক তদন্ত শেষে মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

আগেকক্সবাজারে হোটেল ওয়ার্ল্ড বিচ থেকে পর্যটকের মর*দেহ উদ্ধার
পরেউখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলা*গুলিতে ১ জন নি*হত