
২০২১-২২ মৌসুমের বর্ষসেরা পুরুষ ফুটবলার নির্বাচিত হয়েছেন রিয়াল মাদ্রিদ ও ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমা। প্রথমবার এই পুরস্কার জিতলেন পাঁচবারের চ্যাম্পিয়নস লিগ জয়ী এই তারকা। তিনি পেছনে ফেলেছেন সতীর্থ থিবো কোর্তুয়া ও ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনকে।
বৃহস্পতিবার রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগেরগ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ের নাম ঘোষণা করা হয়।













