চা শ্রমিকদের মজুরি ১৭০ টাকা নির্ধারণ

0
7

সিবিকে ডেস্কঃ

দৈনিক ৩০০ টাকা মজুরি বৃদ্ধির দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চা-বাগান মালিকপক্ষের সংগঠন বাংলাদেশ টি অ্যাসোসিয়েশন (বিটিএ) করা বৈঠকে চা শ্রমিকদের নতুন মজুরি ১৭০ টাকা নির্ধারণ করেছে সরকার।

শনিবার (২৭ আগস্ট) বিকেল ৪টার পর গণভবনে এ বৈঠক শুরু হয়। এতে দেশের বৃহৎ ১৩ চা বাগান মালিক উপস্থিত ছিলেন। এরপর সন্ধ্যা সোয়া ৭টার দিকে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আহমদ কায়কাউস সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রধানমন্ত্রীর মুখ্যসচিব জানান, চা শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। সেই সঙ্গে চা শ্রমিকেরা অন্যান্য যেসব সুযোগ সুবিধা পেয়ে থাকেন সেগুলোও আনুপাতিক হারে বাড়ানো হবে। প্রধানমন্ত্রী চা শ্রমিকদের কাজে যোগদান করার আহ্বান জানিয়েছেন। তিনি শিগগিরই শ্রমিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলবেন বলেও আশ্বাস দিয়েছেন

দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে ৯ আগস্ট থেকে দুই ঘণ্টা করে কর্মবিরতি এবং পরে ১৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন চা শ্রমিকরা। প্রশাসন থেকে শুরু করে চা শ্রমিক সংগঠনের নেতারা শ্রমিকদের কাজে যোগদান করতে নানা কৌশল ও বৈঠক করলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা ছাড়া কাজে যোগদান করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন।

আগেসাংবাদিককে মামলায় জড়ানোর হুমকি দেওয়া সেই ইউএনও চট্টগ্রামে বদলি
পরেরামুতে কৃষকদলের কমিটি: ত্যাগী,পদবঞ্চিত, সাবেক যুব ও ছাত্রনেতার মুল্যায়ন