রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের সং*ঘর্ষে যুবক নিহ*ত

0
6

টেকনাফ প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে মোহাম্মদ ইলিয়াস (২০) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।

রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে টেকনাফ নিবন্ধিত নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত ওসি হাফিজুর রহমান জানান, দুই রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ক্যাম্পে সংঘর্ষ হয়। এতে ধারালো দায়ের কোপে গুরুতর আহত হয় মোহাম্মদ ইলিয়াস। তাকে উদ্ধার করে এমএসএফ হসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চলছে।

আগেসীমান্তে থামছে না মিয়ানমারের গোলাগুলি, স্থানীয়রা আতঙ্কে
পরেসরকারি জায়গায় রোহিঙ্গাদের দোকান উচ্ছেদে অভিযান