উখিয়া ক্যাম্পে আবারও রোহিঙ্গাকে হ*ত্যা

0
10
উখিয়া প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ায় একদিনের ব্যবধানে মোহাম্মদ এরশাদ (৪০) নামে আরও এক রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্পের এক্সটেনশন ক্যাম্প-৪ এইচ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা ওই ব্লকের বাসিন্দা।

রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত ১৪ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার জানান, ক্যাম্পে এরশাদ নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

এই হত্যাকাণ্ডের কারণ খোঁজা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।এদিকে, মঙ্গলবার রাতে উখিয়ার বালুখালী ১৮ নং ক্যাম্পে রাতের বেলায় পাহারায় নিয়োজিত থাকা মো. জাফর আলম (৩৫) নামে এক স্বেচ্ছাসেবককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। শরণার্থী ক্যাম্পে একের পর এক হামলা ও হত্যাকাণ্ড ঘটাচ্ছে বিদ্রোহী রোহিঙ্গা গ্রুপগুলো।

পাশাপাশি স্বেচ্ছাসেবীদের মাধ্যমে রাতে পাহারার পদ্ধতি অকার্যকর করার চেষ্টা করছে বলে মনে করছেন পুলিশ ও স্বেচ্ছাসেবীরা।

আগেকক্সবাজার আদালতে ইয়াবা পাচার মামলায় রোহিঙ্গার যাবজ্জীবন কারাদণ্ড
পরেউখিয়ায় বালুর ডেরায় অভিযান: মিললো বিপুল অস্ত্র