উখিয়ায় গৃহকর্মী সুফিয়াকে ১০ বছরেও খুঁজে পায়নি পিতা মাতা! থানায় অভিযোগ

0
6

নিজস্ব প্রতিবেদক, উখিয়া
দরিদ্র ঘরে জন্ম নেওয়া  ৮ বছর বয়সী সুফিয়া আকতার কে প্রভাবশালী জসিম উদ্দিন চৌধুরীর বাড়িতে  গৃহকর্মী হিসাবে  দিয়ে ১০ বছরেও মেয়ের মুখ দেখেনি পিতা – মাতা। মেয়ের খুজে বাড়িতে গেলে উল্টো লাঞ্ছনা-বঞ্চনা ও অকথ্য ভাষায়   অপমানিত হয়ে ফেরত আসতে হয়েছে ।
এমন পিলে চমকানো মত  ঘটনাটি ঘটেছে কক্সবাজারের  উখিয়া উপজেলার রত্না পালং  ইউনিয়নের  তৈলি পাড়া গ্রামে।
খোঁজ খবর নিয়ে জানা গেছে ,  ওই এলাকার বাসিন্দা জসিম উদ্দিন চৌধুরী  ব্যবসায়িক কারণে দীর্ঘ বছর ধরে চট্টগ্রাম  শহরে বসবাস  করতেছেন। এ সুবাদে  একই গ্রামের দিন মজুর  মোহাম্মদ রফিকের  ৮ বছর বয়সী মেয়ে সুফিয়াকে কাজের আয়া হিসাবে  নেন জসিম।
গত সোমবার (১০ অক্টোবর)
উখিয়া থানায় পিতা রফিকের  দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে , গত ৯ অক্টোবর  রবিবার সকালে পিতা রফিক ও মা নাজমা আক্তার মেয়ের খুজে  বা উদ্ধারে জন্য জসিম উদ্দিন চৌধুরীর তৈলি পাড়া  গ্রামের বাড়িতে গেলে তিনি দুর্ব্যবহার করে হুমকি-ধমকি দিয়ে  তাড়িয়ে  দেয়।
এ ব্যয়পারে জসিম উদ্দিন চৌধুরীর সাথে কথা বলার জন্য  মোবাইল ফোনে একাধিক বার চেষ্টা করলেও  তিনি রিসিভ করেননি।
পিতার অভিযোগ করে বলেন আজ থেকে  ১০ বছর  পূর্বে আমার ৮ বছরের  মেয়ে সুফিয়াকে  জসিম উদ্দিন  চৌধুরীর বাড়িতে গৃহকর্মী হিসাবে নেন। সেই থেকে চট্টগ্রামের বাসায় থাকত।  বর্তমানে মেয়ের বয়স  ১৮ বছর  পূর্ণ হয়েছে । অথচ মেয়েকে কোথায় আত্মগোপনে রেখেছে তা এখনো অজনা।
মা নাজমা আক্তার জানান, ১০ বছর ধরে  মেয়ের মুখ দেখেনি।  আমরা গরীব। তাই প্রভাবশালী জসিমের বাড়ি হতে মেয়ে উদ্ধারে কেউ এগিয়ে  আসছে না।
প্রভাবশালীর কবল হতে মেয়েকে উদ্ধার করার জন্য  পুলিশ ,  ডিবি ও র‍্যাবের হস্তক্ষেপ কামনা করেছেন অসহায় পরিবারের সদস্যরা।

আগেনাইক্ষ্যংছড়ি সীমান্তে বিদেশী সিগারেটসহ আটক-২
পরেনিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন বন্ধ