ইমরান খানকে গু*লি, যা বললেন মুশফিক

0
8

আন্তর্জাতিক ডেস্কঃ

নির্বাচনের দাবিতে দেশজুড়ে লংমার্চ পালনের অংশ হিসেবে সমাবেশ করছিলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। আর তাকে লক্ষ্য করে তিন থেকে চারটি গুলি করেছেন অজ্ঞাত এক বন্দুকধারী।

বৃহস্পতিবার পাকিস্তানের ওয়াজিরাবাদে বন্দুকধারীর গুলিতে আহত হয়েছেন ইমরান খান।

ইমরান খানের এভাবে আহত হওয়ার খবরে দুশ্চিন্তার ছায়া নেমেছে ক্রিকেটবিশ্বেও। কেননা, পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক তিনি।

সাবেক অধিনায়ক ইমরান খানের এমন অবস্থা জানার পরে সুদূর অস্ট্রেলিয়া থেকে দোয়া চেয়েছেন বর্তমান পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম। একইসাথে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।

এবার ইমরান খানের উপর হামলার ঘটনা নিয়ে পোস্ট দিয়েছেন বাংলাদেশের সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিমও।

ইমরান খানের ছবি পোস্ট করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ সাবেক টাইগার অধিনায়ক লিখেছেন, ‘পাকিস্তানি কিংবদন্তী ক্রিকেটার ইমরান খানকে গুলি করা শুনে মর্মাহত। তার দ্রুত সুস্থতা কামনা করছি ইনশাআল্লাহ।’

বৃহস্পতিবার করাচি থেকে ইসলামাবাদ যাওয়ার পথে ওয়াজিরাবাদের গুজরানওয়ালার আল্লাহ হো চকের কাছে ইমরান খানের ওপর গুলি চালানো হয়। এ সময় নেতাকর্মীরা দিগ্বিদিক ছোটাছুটি ও হুড়োহুড়ি করে।

পুলিশ জানায়, হামলায় ইমরান খানের পায়ে তিনটি গুলি লেগে। তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পায়ে গুলিবিদ্ধ ইমরানের জরুরি অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত অবস্থায় রয়েছেন।

 

আগেস্বয়ংক্রিয় একে-৪৭ থেকে গু*লি করা হয়েছে ইমরান খানকে
পরেদুই দিন আগেই নেতাকর্মীর ঢল, পথে পথে বাধার অভিযোগ