খেলাধুলাই পারে যুব-সমাজকে মাদক থেকে দূরে রাখতে: মেয়র মুজিবুর রহমান 

0
7
এম.এ আজিজ রাসেল:
মরহুম কবির আহমদ স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান। উদ্বোধনকালে তিনি বলেন, ‘আগামীর বাংলাদেশ হবে তারুণ্য দীপ্ত বাংলাদেশ। আজকের যুব-সমাজ হবে আগামী বাংলাদেশের কাণ্ডারি। সেই বাংলাদেশের নেতৃত্ব দিতে যুব-সমাজকে প্রস্তুত হতে হবে। শিক্ষা-দীক্ষায় খেলাধুলায় হতে হবে সেরা। একমাত্র খেলাধুলাই পারে যুব-সমাজকে মাদক থেকে দূরে রাখতে।’
মোহাজের পাড়ার বিশিষ্ট সমাজ সেবক নেওয়াজ উদ্দিন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন, প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন কবির ও ১০নং ওয়ার্ডের কাউন্সিলর সালাউদ্দিন সেতু। অনুষ্ঠান সঞ্চালনা করেন ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন কবির।
এসময় উপস্থিত ছিলেন জয়নাল আবেদীন জয়, নূরুদ্দিন মুন্না, ইয়াছির আরাফাত বিপু, মনছুর আলম, হামিদ হোসেন, সানোয়ার হোসেন সৈকত, শরীফুল ইসলাম, শামীমুর রহমান, সাগর, মাহফুজ, শহীদুল্লাহ, ফারুক ও মোঃ আবু হাসান।
পরে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় লিজেন্ড অব খাজা মঞ্জিল বনাম ফুলের কলি ফুটবল একাদশ। এতে ১-০ গোলে জয় লুপে নেয় লিজেন্ড অব খাজা মঞ্জিল। দলের পক্ষে জয়সূচক গোলটি করেন ফরোয়ার্ড সাইফুল। খেলা শেষে ম্যাচ সেরার মুকুট পরে জয়ের নায়ক সাইফুল। খেলা শুরু হওয়া আগে মাঠে সমবেত হয় হাজারো দর্শক। খেলাজুড়ে দুই দলের সমর্থক ও দর্শকদের প্রানবন্ত উচ্ছ্বাস খেলোয়াড়দের বাড়তি আনন্দ ও অনুপ্রেরণা যোগায়
মরহুম কবির আহমদ স্মৃতি ঐক্য পরিষদ এই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। এতে অংশ নেয় ১৪টি দল। দলগুলো হলো-ফুলের কলি ফুটবল একাদশ, লিজেন্ড অব খাজা মঞ্জিল, ইলেভেন স্টার, ওসমান ফুটবল একাদশ, মধ্যম ঘোনার পাড়া ফুটবল একাদশ, বাহারছড়া ফুটবল একাদশ, গোলদিঘি ড্রিম এফসি, জুনিয়র একতা ফুটবল একাদশ, বর্ণালী মধ্যম নুনিয়ার ছড়া ফুটবল একাদশ, এফসি বাহারছড়া, ইউনাইটেড এফসি, শহীদ শাহ আলম, ভাই ভাই ফুটবল একাদশ ও বৃহত্তর ঘোনার পাড়া।
আগেরামুর ঈদগড় চরপাড়া তা’লীমুল কুরআন মাদ্রাসার বার্ষিক সভা ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী সমাবেশ
পরেপ্রেমের টানে ইতালির তরুণী রামুতে