তারেক জিয়ার নেতৃত্বে জাতীয় সরকার চায় বিএনপি

0
8

সিবিকে ডেস্কঃ

তারেক রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে জাতীয় সরকার গঠন করার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১২ নভেম্বর) দুপুরে ফরিদপুর শহর থেকে ৬ কিলোমিটার দূরে আবদুল আজিজ ইনস্টিটিউট ময়দানে বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে এ হুঁশিয়ারি দেন ফখরুল।

এসময় তিনি বলেন, ‘জাতীয় সরকার কেমন হবে তা আগামী দিনে সমাবেশের মাধ্যমে আমাদের নেতা তারেক রহমান নির্দেশনা দেবেন।’

ফখরুল বলেন, ‘বর্তমান সরকারপ্রধান বলেন, আগামী বছর দেশে দুর্ভিক্ষ হবে। আপনারা দুর্ভিক্ষের কথা বলে জনগণের কাছ থেকে আপনাদের লুটপাটের কথা আড়াল করতে চাইছেন। কারণ আপনারা দেশের রিজার্ভ শুধু চিবিয়েই খাননি, গিলেও খেয়েছেন।’

বিএনপি মহাসচিব বলেন, ‘এবার সময় এসেছে নতুন করে যুদ্ধ করার। আমাদের হাতে স্বাধীনতার পতাকা আর ওদের হাতে শৃঙ্খলের জিঞ্জির। তারা মনে করেন এদেশ তাদের। এদেশ তাদের বাপের দেশ। গুম, খুন করে রেহাই পাবেন না। আজ আপনারা গণতন্ত্রের কথা বলেন, গণতন্ত্র আপনারা শেষ করে দিয়েছেন। তাদের ভাবটা এমন তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই। কিন্তু এবার আর তা হবে না। মানুষ জেগে উঠেছে। এবার আর রাতের ভোট হবে না।’

ক্রসফায়ারের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘আবার ক্রসফায়ার শুরু করেছেন। তারা (সরকার) মনে করেন আমরা কেউ না। আমরা চাকর-বাকর। আমরা রুখে দাঁড়াবো। দেশনেত্রীকে মুক্ত করবো। আমাদের এক দফা এক দাবি, ফয়সালা হবে রাজপথে। টেক ব্যাক বাংলাদেশ।’

বেলা ২টায় শুরু হওয়ার কথা থাকলেও ১১টার দিকেই শুরু হয়ে যায় এই সমাবেশ। তার আগেই কানায় কানায় ভরে যায় সমাবেশস্থল। মাঠটিতে গত কয়েক দিন ধরে জড়ো হচ্ছিলেন বিএনপির নেতা-কর্মীরা।

লোডশেডিং, জ্বালানির মূল্যবৃদ্ধি, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, গণপরিবহন ভাড়া বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আয়োজিত সমাবেশের দিন শনিবার সকাল থেকেই বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মাঠে আসেন তারা।

আগেঈদগাঁওর আদর্শবান ও গুনী শিক্ষক রফিকুল ইসলামের বিদায় সংবর্ধনা
পরেনির্বাচনি খেলা আর নয়, রুখে দেব: ফখরুল