বিশ্বকাপে ম্যাচ হারতে কাতারের বিরুদ্ধে কোটি টাকার ‘ঘুষ’ দেওয়ার অভিযোগ

0
5

স্পোর্টস ডেস্কঃ

রাত পেরোলেই মাঠে গড়াতে যাচ্ছে কাতার বিশ্বকাপ ফুটবল। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে কাতার ও ইকুয়েডর। কিন্তু তার একদিন আগেই আজ শনিবার ঘুষসহ বিভিন্ন অভিযোগ ওঠেছে আয়োজক দেশ কাতারের বিরুদ্ধে। ম্যাচের ফলাফল তো কারও হাতে নেই। কিন্তু কাতার নাকি ফলাফল নির্ধারিত করে দিয়েছে আগেই! ইকুয়েডরের ফুটবলারদের মোটা টাকা ‘ঘুষ’ দিয়েছে তারা।

ক্রীড়াবিষয়ক স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা এক তথ্যে জানিয়েছে, বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ জয় পেতে ইকুয়েডরের খেলোয়াড়দের ঘুষ দিয়েছে স্বাগতিক কাতার। এই ঘুষ ছাড়াও আরো নানা অভিযোগ রয়েছে কাতারের বিরুদ্ধে।

এর মধ্যে ঘুষ দিয়ে বিশ্বকাপ আয়োজন, বিশ্বকাপের সূচি পরিবর্তন, মানবাধিকার লঙ্ঘনসহ একাধিক অভিযোগ রয়েছে আয়োজক দেশটির বিরুদ্ধে।

ব্রিটিশ মিডল ইস্ট সেন্টার ফর স্টাডিজ অ্যান্ড রিসার্চের বাহরাইনভিত্তিক আঞ্চলিক পরিচালক আমজাদ তাহার রিপোর্ট অনুযায়ী, ম্যাচ হেরে যাওয়ার জন্য ইকুয়েডরের আট ফুটবলারকে ৭.৪ মিলিয়ন ডলার ঘুষ দেওয়া হয়েছে। ইকুয়েডরের ওই ফুটবলারদের নাকি বলা হয়েছে ০-১ গোলে তাদের ম্যাচ হারতে হবে। কাতার গোল করবে দ্বিতীয়ার্ধে। এ যাবৎ কাতার বহু বিতর্কে জড়িয়েছে। তাই তৈলপ্রধান দেশটির বিরুদ্ধে এমন অভিযোগকে সহজে উড়িয়ে দিচ্ছে না ফুটবল বিশ্ব। আঙুল উঠছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা দিকেও।

মার্কা জানায়, কাতার ও ইকুয়েডর দলের নির্ভরযোগ্য সূত্র আমজাদকে বিষয়টি নিশ্চিত করেছে।

তবে এখনও পর্যন্ত আমজাদ তাহার অভিযোগ নিয়ে মুখ খোলেনি কাতার সরকার বা সেদেশের ফুটবল ফেডারেশন। অভিযোগ মিথ্য বলে প্রমাণিত করার চেষ্টাও করা হয়নি। ফুটবল বিশ্বের সবচেয়ে দামী এই আসর ঘিরে আলোচনার চেয়ে যেনো সমালোচনার বিতর্কটাই বেশি। ঘুষ দিয়ে বিশ্বকাপ আয়োজন, বিশ্বকাপের সূচি পরিবর্তন, মানবাধিকার লঙ্ঘনসহ একাধিক অভিযোগ রয়েছে কাতারের বিরুদ্ধে। তবে বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, ফিফা এই মুহূর্তে কাতারের বিরুদ্ধে গড়াপেটার অভিযোগ নিয়ে চিন্তিত হয়ে পড়েছে।

আগেরামুতে দুই ভাইকে এসিড নিক্ষেপে প্রধান অভিযুক্ত পুলিশ কনস্টেবল নিখিল বড়ুয়া ধরাছোঁয়ার বাইরে
পরেকাতার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে ব্রাজিল: অক্সফোর্ডের গবেষণা