হৃদরোগে আর্জেন্টাইন সমর্থকের মৃ*ত্যু

0
7

অনলাইন ডেস্কঃ

আর্জেন্টিনা খেলা দেখার সময় হ্রদরোগে আক্রান্ত হয়ে কাউসার জাবেদ কাকন (৪০) নামে এক সমর্থকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে কুমিল্লার জেলার বুড়িচং উপজেলার নিমসারের শিকারপুর জুনাব আলী চেয়ারম্যান বাড়িতে এ ঘটনা ঘটে।

কাকন কুমিল্লা শহরের রেইসকোর্স এলাকার বাসিন্দা। গ্রামের বাড়িতে পরিবারের অন্যদের সঙ্গে বসে খেলা দেখছিলেন তিনি।

বুড়িচং উপজেলার ভাইস চেয়ারম্যান ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

কাউসার জাভেদ কাকনের ভাই আনোয়ার পারভেজ গণমাধ্যমকে জানান, তার ভাই আর্জেন্টাইন সমর্থক। মঙ্গলবার বিকেলে কুমিল্লার নিমারের শিকারপুরে জুনাব আলী চেয়ারম্যান বাড়িতে সবাই মিলে খেলা দেখছিলেন। খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে আর্জেন্টিনার পরাজয় যখন প্রায় নিশ্চিত, তখন তিনি হৃদরোগে আক্রান্ত হন। কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

আগেরামুতে অপহরণকারি চক্রের ৪ সদস্য গ্রেফতার, অপহৃত উদ্ধার
পরেটেকনাফের আত্মস্বীকৃত ১০১ ইয়াবাকারবারির দেড় বছরের কারাদণ্ড