আর্জেন্টিনা বিজয় উল্লাস করতে গিয়ে নিহত ২

0
7

সিবিকে ডেস্কঃ

৩৬ বছরের খড়া কাটিয়ে ফ্রান্সকে হারিয়ে নিজেদের তৃতীয় বিশ্বকাপ শিরোপা জিতেছে আর্জেন্টিনা। প্রিয় দলের বিজয়ে উল্লাস করতে গিয়ে প্রাণ হারিয়েছে দুই আর্জেন্টাইন সমর্থক।

যশোরের ঝিকরগাছায় ফ্রান্স-আর্জেন্টিনার ফাইনাল ফুটবল খেলা দেখে উল্লাস করতে গিয়ে খালের মধ্যে পড়ে রাকিব হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আর জয়ের উল্লাসে কুমিল্লায় বের হয়েছিলো মোটরসাইকেলের আনন্দ মিছিলে। সেই মিছিলের মোটরসাইকেলের ধাক্কায় শাওন (১১) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়। আহত হন আরো দুইজন

রবিবার (১৮ ডিসেম্বর) আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার পর দুর্ঘটনা দুইটি ঘটে।

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের জেলার মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়নের পূর্ব বাতাড়িয়া সড়কের ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে।

রোববার রাতে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার পর বিজয় উল্লাসের সময় এ ঘটনা ঘটে।

নিহত রাকিব হোসেন উপজেলার কৃষ্ণনগর গ্রামের ধোপাপাড়ার আসলাম হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী সাজু জানান, রোববার রাত অনুমান সাড়ে ১০টার দিকে এলাকার উদ্যোগে ঝিকরগাছা পৌরসভার কাটাখাল বঙ্গবন্ধু পৌরপার্কে প্রজেক্টরের মাধ্যমে খেলা দেখছিল। এ সময় আর্জেন্টিনার গোলে আনন্দ উল্লাস করতে গিয়ে অসাবধানতার কারণে রাকিব হোসেন কাটাখালের মধ্যে পড়ে যায়। এতে তার পেটে লোহার রড ঢুকে যায়। তাকে দ্রুত ঝিকরগাছা হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

জেলার ঝিকরগাছা থানার ডিউটি অফিসার মুহিদুল ইসলাম রাত পৌনে ১২টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অন্যদিকে শাওন কুমিল্লার খিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র। সে ওই এলাকার পত্রিকার হকার মিলন মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাতে খিলা আজিজ উল্লাহ হাইস্কুলের প্রধান শিক্ষক মুনির হোসাইন শাওনের মৃত্যুর বিষয়ক তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় খিলা আজিজ উল্লাহ হাইস্কুলের দপ্তরি নিহতের চাচা বাচ্চু মিয়া জানান, মোটরসাইকেল নিয়ে মিছিলে আনন্দ করতে গিয়ে খিলা পূর্ববাতাড়ীয়া ইউটার্নে মোটরসাইকেল ঘোরানোর সময় ধাক্কায় শাওনের মৃত্যু হয়।

আগেমাত্র ২৫ টাকার জন্য ক্রেতার উপর দোকানদারের হামলা
পরেটেকনাফে ৪ কোটির মাদকসহ আটক ১