রামু রাজারকুলে অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

0
9

 

স্টাফ রিপোর্টার:
কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের কাঁঠালিয়া পাড়া আলোর দিশারী যুব সংগঠনের ২য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত অলিম্পিক বার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। এই টুর্নামেন্টে জেলার ৪৮ টি দল অংশ নিচ্ছে।

উদ্বোধনী খেলায় কক্সবাজার খেলোয়াড় একাদশকে ট্রাইবেকারে হারিয়ে জয়লাভ করেন পাঞ্জেগানা বন্ধু মহল খেলোয়াড় একাদশ।

শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে কাঁঠালিয়া পাড়া ব্রিজ সংলগ্ন অস্থায়ী মাঠে এ টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহসভাপতি, রাজারকুল ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরী। উদ্বোধক ছিলেন রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রামু উপজেলার সাধারণ সম্পাদক তপন মল্লিক,রামু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক সোয়েব সাঈদ, রাজারকুল ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ এরশাদুল হক, রামু প্রেসক্লাবের সদস্য সাংবাদিক কপিল উদ্দিন ও যুব নেতা নূর হোসাইন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত সংগঠনের সভাপতি একরাম সিকদার ও সঞ্চালনা করেন মোঃ রিফাত হোসেন সিকদার। খেলা পরিচালনা করেন, মোঃকামাল, ওসমান ও জাহেদ।

আগেরামুতে প্রজন্ম’ ৯৫-এর দুই দিনব্যাপী রজতজয়ন্তী উৎসবের বর্ণাঢ্য উদ্বোধন
পরেদরিয়ার শহর থেকে বিশ্বব্যাপী শান্তির ঘোষণা কবিদের