আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক দায়িত্বে হানিফ-স্বপন

0
4

সিবিকে ডেস্কঃ

সাংগঠনিক কর্মকাণ্ড তদারকির জন্য দেশের আট বিভাগের আওয়ামী লীগের চার যুগ্ম সাধারণ সম্পাদক ও আট সাংগঠনিক সম্পাদকদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। এতে আগের মতই চট্টগ্রাম বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে মাহবুব উল আলম হানিফ ও আবু সাঈদ আল মাহমুদ স্বপনকে।

রবিবার (৮ জানুয়ারি) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপিকে রংপুর ও রাজশাহী বিভাগ, মাহবুবউল-আলম হানিফ এমপিকে সিলেট ও চট্টগ্রাম বিভাগ, আ. ফ. ম বাহাউদ্দিন নাছিমকে খুলনা ও বরিশাল বিভাগ এবং ডা. দীপু মণি এমপিকে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া আট সাংগঠনিক সম্পাদকদের মধ্যে আহমদ হোসেনকে সিলেট বিভাগ, বি. এম মোজাম্মেল হককে খুলনা বিভাগ, আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপিকে চট্টগ্রাম বিভাগ, এস. এম কামাল হোসেনকে রাজশাহী বিভাগ, মির্জা আজম এমপিকে ঢাকা বিভাগ, অ্যাডভোকেট আফজাল হোসেনকে বরিশাল বিভাগ, শফিউল আলম চৌধুরী নাদেলকে ময়মনসিংহ বিভাগ এবং সুজিত রায় নন্দীকে রংপুর বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

আগেএসএসসি ৯৯ ব্যাচ কক্সবাজার জেলার দুইযুগ পূর্তি উদযাপনে আলোচনা সভা ও নৈশভোজ অনুষ্ঠিত
পরেস্মার্ট বাংলাদেশের জন্য বিজ্ঞান চর্চা ও গবেষণা বাড়াতে হবে: কক্সবাজারে দীপু মনি