ঈদগাঁও’র টমটমচালক হ*ত্যার দুই আসামি গ্রেপ্তার

0
11

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের ঈদগাঁওয়ের জালালাবাদে টমটমচালক মোর্শেদ আলমকে হত্যা করে টমটম ছিনতাইয়ের ঘটনায় জড়িত প্রধান ঘাতক মোরশেদ আলম ও তার সহযোগী শাহ আলমকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) পৃথক অভিযান চালিয়ে তাদের দুইজনকে গ্রেপ্তার করা হয়। এসময় ছিনতাই হওয়ার টমটমটি উদ্ধার করা হয়েছে। রবিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব কার্যালয়ের সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৫’র সহকারী পরিচালক লে. কর্নেল মাহবুবুর রহমান।

তিনি জানান, গত ৯ ফেব্রুয়ারি জালালাবাদের টমটমচালক মোর্শেদকে খুন করে তার টমটম ও মোবাইলটি ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। ক্লুলেস ঘাতকদের ধরতে তখন থেকেই অভিযান জোর করে র‌্যাব। এক পর্যায়ে শনিবার কক্সবাজার শহরের টেকপাড়া থেকে প্রধান ঘাতক মোরশেদ আলমকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি মতে পিএমখালীর মুহসনিয়া পাড়া থেকে সহযোগী শাহ আলমকে গ্রেপ্তার করা হয়। এসময় শাহ আলমের কাছ থেকে ছিনতাই হওয়া টমটমটি উদ্ধার করে র‌্যাবের সদস্যরা।

গ্রেপ্তার মোরশেদ আলম কক্সবাজার জালালাবাদের মিয়াজি পাড়ার আবদুর শুক্কুরের পুত্র এবং শাহ আলম সদর উপজেলার ভারুয়াখালী চৌধুরীপাড়ার ছগির আহমদের ছেলে।

তিনি আরো জানান, মোরশেদ একজন অটোরিকশা ছিনতাইকারী চক্রের দলনেতা। বিভিন্ন সময়ে সে ও তার সহযোগীরা কক্সবাজার শহর ও এর আশপাশ এলাকার অটোরিকশা ভাড়ার কথা বলে সুবিধাজনক স্থানে নিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই করতো।

ঘটনার দিন সহযোগীদের সঙ্গে নিয়ে মোরশেদ আলমের অটোরিকশাটি ভাড়া নেয় মোরশেদ। পরে ভিকটিমকে হত্যা করে অটোরিকশা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এরপর থেকে এ ঘটনায় জড়িত আসামিরা গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে করে। র‌্যাবের জিজ্ঞাসাবাদে দুজনেই টমটম চালক মোরশেদকে হত্যার কথা স্বীকার করেছে।

আগেরামুতে জমি বিরোধের জেরে খু*ন, হ*ত্যাকারীদের ফাঁ*সির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন
পরেটেকনাফে ৭ কোটি টাকার আইস উদ্ধার