সেন্টমার্টিনের পথে জাহাজ চলাচল বন্ধ, আটকা ৫শ’ পর্যটক

0
6

নিজস্ব প্রতিবেদকঃ

বৈরি আবহাওয়ায় সমুদ্র উত্তাল থাকার কারণে টেকনাফ-সেন্টমার্টিন পথে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এতে শনিবার (১৮ মার্চ) সেন্টমার্টিনে ভ্রমণে আসা পর্যটকরা আটকা পড়েছেন। তাদের আরও একদিন দ্বীপে থাকতে হবে।

রবিবার (১৯ মার্চ) বেলা ১২টার দিকে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজামান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘দুর্ঘটনা এড়াতে টেকনাফ থেকে পর্যটকবাহী কোনো জাহাজ সেন্টমার্টিনে যেতে দেওয়া হয়নি। যেসব পর্যটক টিকিট কেটেছিলেন তাদের টাকা ফেরত দিতে নির্দেশ দেওয়া হয়েছে।’

ইউএনও আরও বলেন, ‘দ্বীপে অবস্থানকারী পর্যটকরা যাতে হয়রানির শিকার না হয় সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্তক থাকতে বলা হয়েছে। পাশাপাশি সৈকতে পর্যটকদের না নামতে নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে আবার জাহাজ চলাচল শুরু হবে।’

আগেপর্যটককে ছু*রিকাঘা*তের ঘটনায় আটক ৫ 
পরেআ. লীগের সংসদীয় বোর্ডের সদস্য হলেন ইঞ্জি.মোশাররফ হোসেন