রামু উপজেলার ছাত্রলীগের সাবেক আহবায়ক মাহবুবুল আলম চৌধুরীর ইন্তেকাল : দাফন সম্পন্ন

0
7

 

রামু প্রতিনিধি:
বাংলাদেশ ছাত্রলীগ রামু উপজেলার সাবেক আহবায়ক মাহবুবুল আলম চৌধুরী সোমবার (২০ মার্চ) ভোর ৬ টার দিকে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল বছর ৫৫ বছর।
মাহবুবুল আলম চৌধুরী রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের মন্ডল পাড়ার মরহুম মনির আহমদ চৌধুরীর সুযোগ্য সন্তান ও কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলের জেঠাতো ভাই।
সোমবার রাত ১০টায় রামু কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে মরহুমের জানাযার নামাজ শেষে স্থানীয় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযাপূর্ব সংক্ষিপ্ত সভায় মরহুমের বড় ভাই বেদারুল আলম চৌধুরী, ফরিদুল আলম চৌধুরী,  জেঠাতো ভাই সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু তালেব, মরহুমের ফুফাতো ভাই কক্সবাজার চেম্বারের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা, মরহুমের বন্ধু মহলের পক্ষে রামু ব্রাদার্স ইউনিয়নের সভাপতি নবু আলম বক্তব্য রাখেন। মাহবুবুল আলম চৌধুরীর মৃত্যুতে রামুর রাজনৈতিক, সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

আগেইউএনও’র সংবাদ সম্মেলন: রামুতে আরও ২০২ পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের ঘর  
পরেকক্সবাজারের ২য় বঙ্গবন্ধু আন্তর্জাতিক কবিতা উৎসবে বইয়ের মোড়ক উন্মোচন