
নিজস্ব প্রতিবেদক:
কুতুবদিয়া ভূমি অফিসে দালাল ছাড়া কোন কাজ হয়না। প্রতিনিয়ত দালালরা অফিসে ঘুরঘুর করে। স্বয়ং অফিসের তহসীলদার এদেরকে আশ্রয় ও প্রশয় দিয়ে থাকেন। তহসীলদার নিজের দালাল শরীক ও রোদেল কে দিয়ে সরকারী বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি বের করে থাকেন। দালাল শরিক ও রোদেল তহসীলদার রিদুয়ান এর নিজস্ব লোক হিসাবে পরিচিত। তহসীলদার এর বিভিন্ন আকাম এই দালালদের দিয়ে করে থাকেন। নাম প্রকাশ না করার শর্তে একজন সাংবাদিকদের জানান আমার একটা রিপোর্ট এর জন্য তহসীলদার দালাল শরীফের মাধ্যমে আমার নিকট থেকে দশ হাজার টাকা ঘুষ নিয়েছেন। নামজারি করতে গেলে কোন নামজারি দালাল রোদেল ও শরীফ ছাড়া গেলে এইটা বিভিন্ন কারণ দেখিয়ে তহসীলদার বাতিল করে দেন। দালালদেরকে দিলে অতিদ্রæত নামজারি হয়ে যায়। কোনকিছু চিন্তা করতে হয় না। প্রতি নামজারি কেইজ বাবদ দালাল শরীফ ও রোদেল ত্রিশ-চল্লিশ হাজার টাকা হাতিয়ে নেন। স্থানীয়দের অভিযোগ তহসীলদার রিদুয়ান উক্ত অফিসে যোগদান করার পর থেকে অনিয়ম যেন নিয়মে পরিণত হয়েছে। তহসীলদার নিজে দালালদেরকে আশ্রয় ও প্রশয় দিয়ে সমস্থ আকাম কুকাম চালিয়ে যাচ্ছেন। নামজারি করতে প্রতি শতক অনুযায়ী ঘুষের টাকা দাবী করে থাকেন। কেউ টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে তার নামজারি মামলা বাতিল করে দেন। স্থানীয় একজন জানিয়েছেন গত ২০/০৩/২০২৩ইং তারিখ সকালে তার অফিসে গেলে তহসীলদার নিজে দালাল শরীফকে আলমিরার চাবি দিয়ে তালা খুলে সরকারি নথি বের করে একজনকে ছবি করতে দিয়েছেন স্বচক্ষে দেখেছেন মর্মে এই প্রতিবেদককে জানিয়েছেন।
এই বিষয়ে অভিযুক্ত তহসীলদার রিদুয়ানের সাথে মোবাইলে যোগযোগ করা হলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন আগে কিছু লোক অফিসের নাম ভাঙ্গিয়ে স্থানীয় লোকজনের কাছ থেকে টাকা হাতিয়ে নিতো। আমার নজরে আসার পরে তাদেরকে সতর্ক করে দিয়েছি। এখন মোটামুটি বন্ধ আছে। যদিও বা এরকম দালালের কোন সমস্যা থেকে থাকে তাহলে তাদের বিরুদ্দে ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে ভূমি অফিসের দালালের বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) কুতুবদিয়া, জজ মিত্র চাকমা সাংবাদিকদের জানিয়েছেন, সরকারি অফিসের নথি বাহিরের কোন লোক ধরার নিয়ম নেই। দালালরা সরকারি নথি ধরার কোন প্রশ্নই উঠে না। কেউ এরকম দালালের বিষয়ে কোন কথা আমাকে জানায় নি। দালালের বিষয়ে জিরো টলারেন্স কোন আপোষ নেই। স্থানীয় সচেতন লোকজনদেরকে বলবো, জমি সংক্রান্ত কোন বিষয়ে জানার থাকলে সরাসরি আমার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ রইল। স্থানীয় সচেতন মহল কুতুবদিয়া ভূমি অফিসকে দালাল মুক্ত করার জন্য জেলা প্রশাসকের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।











