ঝিলংজার খরুলিয়ায় বজ্রপাতে দিনমজুরের মৃ*ত্যু

0
8

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের সদরে বজ্রপাতে সুনিল বড়ুয়া (৪৩) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। শনিবার (১ এপ্রিল) বিকেল ৪টার দিকে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া বড়ুয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুনিল বড়ুয়া ঝিলংজার খরুলিয়ার বড়ুয়া পাড়া গ্রামের চিত্ত বড়ুয়ার ছেলে। দিনমজুরের পাশাপাশি নদী থেকে কাঁকড়া ধরে বিক্রি করতেন।

স্থানীয় ইউপি সদস্য শরীফ উদ্দিন জানান, শনিবার বিকেলে হঠাৎ কালবৈশাখী এসে দমকা হাওয়াসহ বৃষ্টি শুরু হয়। এসময় সুনিল বাড়ির পাশের নদীতে কাঁকড়া ধরার উদ্দেশ্যে রওয়ানা হন। হঠাৎ বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

আগেসাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন
পরেচকরিয়া পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিল সম্পন্ন