চাকুরি জাতীয়করণসহ বেতন-ভাতা পাওয়ার দাবিতে কুতুবদিয়ায় গ্রাম পুলিশের সমাবেশ

0
6
মোহাম্মদ খোরশেদ হেলালী:
চলমান বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা সমূহ যথাসময়ে পাওয়ার ব্যবস্থাসহ চাকুরি রাজস্বখাতভূক্ত করার দাবিতে কক্সবাজার জেলার কুতুবদিয়ায় গ্রাম পুলিশের সমাবেশ অনুষ্টিত হয়। বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারি ইউনিয়ন কুতুবদিয়া শাখার সভাপতি দফাদার জহর লাল দাশের সভাপতিত্বে উপজেলা সদর বড়ঘোপ ইউপি কমপ্লেক্সে ভবনে সোমবার (৩ এপ্রিল) অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন কুতুবদিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও গ্রাম পুলিশ ইউনিয়নের উপদেষ্টা এম.এম.হাছান কুতুবী। দ্রব্যমূল্যের ঊর্ধগতিতে নগন্য বেতনভোগি উপজেলার ৩৯ জন গ্রাম পুলিশ সদস্যদের ১৫ মাসের যাতায়াত ভাতা দ্রুত প্রদানসহ কৈয়ারবিল ইউপির নিরীহ গ্রাম পুলিশ ফরিদুল আলমকে ষড়যন্ত্রমূলক মামলা থেকে বাদ দেওয়ার দাবি নিয়ে বক্তব্য রাখেন ইউনিয়নের উপজেলা সাধারণ সম্পাদক দফাদার মন্জুর আলম, সদস্য অরুণ কুমার দাশ, আবদুল মান্নান, আনচারুল করিম, জয়নাল আবেদীন, দফাদার পরিমল চন্দ্র দাশ, জকির আলম, সুকুমার দাশ, স্মৃতি দাশ, নুরুল আলম, নুরুল হোছাইন ও ছৈয়দুল হক প্রমূখ।
আগেমেয়েকে ধর্ষ*ণের দায়ে বাবার যাব*জ্জীবন
পরেচোখ ২০০ আসনে লক্ষ্য ১৬০