
নিজস্ব প্রতিবেদক, রামু
মসজিদ মুখি নামাজি শিশুদের হাতে উপহার তোলে দিয়েছে হাসিঘর ফাউন্ডেশন। পবিত্র রমজান মাসে হলদিয়া পালং সিকদার পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের অনূর্ধ্ব-১৮ বয়সের পাঁচ ওয়াক্ত নামাজি ১৫ জন শিশুকে এ উপহার সামগ্রী ও মেডেল প্রদান করা হয়। এ সময় হলদিয়া পালং সিকদার পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম-মুয়াজ্জিনকে উপহার প্রদান করে সম্মানিত করা হয়।
গত রবিবার (২৩ এপ্রিল) বিকালে (আছরের নামাজের পর) হলদিয়া পালং সিকদার পাড়া কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র রমজান মাসে মসজিদ মুখি পাঁচ ওয়াক্ত নামাজি শিশুদের হাতে উপহার সামগ্রী ও মেডেল প্রদান করেন, হাসিঘর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন সিকদার।
এ সময় উপস্থিত ছিলেন, হাসিঘর ফাউন্ডেশন উখিয়া উপজেলা শাখার সভাপতি পি এম মোবারক, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, একেএনসি উচ্চ বিদ্যালয় শাখার দলনেতা তাহমিদ কবির মাহির চৌধুরী, হলদিয়া পালং সিকদার পাড়া কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম মাওলানা মোহাম্মদ আলমগীর।
হাসিঘর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন সিকদার বলেন, নামাজ বেহেশতের চাবিকাঠি, নামাজ আদায় করলে যেমন আল্লাহকে খুশি করা যায়। ঠিক তেমনি নামাজ পড়া স্বাস্থ্যের জন্যও ভাল। এটা এক প্রকার ব্যায়াম। আমরা নিয়মিত নামাজ আদায় করার চেষ্টা করব। তিনি বলেন, শিশুদের মাঝে নীতি নৈতিকতা শিক্ষার প্রসার ঘটাতে কাজ করছে হাসিঘর ফাউন্ডেশন।
শিশুদের মসজিদ মুখি করে নামাজি করার হাসিঘর ফাউন্ডেশনের এ উদ্যোগের প্রশংসা করেছেন এলাকার মুরব্বিরা।












