
ক্রীড়া প্রতিবেদক:
কক্সবাজারে প্রীতি ব্যাডমিন্টন টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে মহিন—রুবেল ও ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে কায়কোবাদ—সুজায়েদ হোসেন জুটি। কক্সবাজার জেলা ব্যাডমিন্টন এসোসিয়েশন এই টুর্নামেন্ট আয়োজন করে।
এতে ‘এ’ গ্রুপে ফয়সাল—সবুর ও ‘বি’ গ্রুপে খালেক—রহিম জুটি রানার্স আপ হয়। গতকাল চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা, কক্সবাজার ট্রাফিক পুলিশের পরিদর্শক মোহাম্মদ তুহিন, এডভোকেট ইউনুছ ও আবু নাঈম মোহাম্মদ খান (পাপ্পু)।
খেলোয়াড়দের মনোবল বৃদ্ধি ও অনুপ্রেরণায় কক্সবাজার জেলা ব্যাডমিন্টন এসোসিয়েশনের এমন প্রীতি টুর্নামেন্ট অব্যাহত থাকবে বছরজুড়ে।













