[post_category_links]

শ্রীলঙ্কা সফরে চোটের জন্য নেই মাশরাফি, নতুন অধিনায়ক তামিম

[post_sub_title]
[post_reporter_with_date]

সিবিকে ডেস্ক : শ্রীলঙ্কা সফরের জন্য নতুন অধিনায়ক বেছে নিল বাংলাদেশ। হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন মাশরাফি মোর্তাজা। তিনি ছিটকে যাওয়ায় তামিম ইকবালকে নতুন অধিনায়ক করা হল।

শুধু মাশরাফি নন, চোটের তালিকায় রয়েছেন মহম্মদ সইফউদ্দিন। পেসার তাসকিন আহমেদ ও অলরাউন্ডার ফারহাদ রেজাকে তাঁদের বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে।

শ্রীলঙ্কা সফরে চার জন নিয়মিত ক্রিকেটারকে দলে পাচ্ছে না বাংলাদেশ। মাশরাফি ও সইফউদ্দিন চোটের জন্য সরে গেলেও শাকিব আল হাসান এবং লিটন দাস ব্যক্তিগত কারণে এই সফর থেকে সরে দাঁড়িয়েছেন। শ্রীলঙ্কা সফরে মোট তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। শেষ ছ’টি ওয়ানডের মধ্যে তিনটি ওয়ানডেতে বাংলাদেশের কাছে পর্যুদস্ত হয়েছে শ্রীলঙ্কা।

তিনি এবং বাকিরা দলে না থাকায় কি দুর্বল হয়ে গেল বাংলাদেশ? মাশরাফি বলেছেন, ‘‘বিশ্বকাপের আগে ও পরে দলে এমন কিছু পরিবর্তন হয়েছে বলে মনে করিনা। আমাদের দলে এমন কিছু নতুন ক্রিকেটার আছে যারা পারফরম্যান্স করার জন্য মুখিয়ে রয়েছে। তাদের এবার সুযোগ দিতে হবে। পরবর্তী দু’ বছরের মধ্যে তাদের তৈরি করতে হবে।’’ পরের বিশ্বকাপের জন্য নতুন ক্রিকেটারদের তৈরি করে নেওয়াই এখন লক্ষ্য বাংলাদেশের।

[category_title title="সর্বশেষ" slug="সর্বশেষ"]

[category_title title="এই সপ্তাহের পাঠকপ্রিয়" slug="#"]