[post_category_links]

বৃহস্পতিবার ওয়েজবোর্ডের ফাইল যাচ্ছে প্রধানমন্ত্রীর কাছে

[post_sub_title]
[post_reporter_with_date]

ডেস্ক নিউজঃ

  আগামী চারদিনের মধ্যে নবম ওয়েজবোর্ডের ফাইল প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ২০ জুলাই রাতে রাঙ্গুনিয়া জার্নালিস্ট অ্যালায়েন্স, চট্টগ্রাম এর নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বৃহস্পতিবার (২৫ জুলাই) তথ্য মন্ত্রণালয়ে ওয়েজবোর্ড সংক্রান্ত সভা শেষে এ ফাইল প্রধানমন্ত্রীর কাছে পৌঁছানো হবে। ‘খুব শিগগির ওয়েজবোর্ডের ঘোষণা আসবে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ফাইল যাওয়ার পর সেটা মন্ত্রীসভার বৈঠকে অনুমোদন দেয়া হবে।এসময় তিনি সংবাদকর্মীদের সার্বিক কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। মুক্তিযুদ্ধের চেতনার আলোকে বস্তুনিষ্ঠতা, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সংবাদকর্মীদের ভূমিকা রাখার আহ্বান জানান মন্ত্রী। রাঙ্গুনিয়ার উন্নয়ন-অগ্রগতিতে চট্টগ্রামে কর্মরত রাঙ্গুনিয়ার সাংবাদিকদের লেখনির মাধ্যমে আরো বেশি ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন তথ্যমন্ত্রী এবং শহরে নবগঠিত রাঙ্গুনিয়া জার্নালিস্ট অ্যালায়েন্স-এর অফিস প্রতিষ্ঠার ব্যাপারে সহযোগিতার আশ্বাস দেন।

মতবিনিময়ে রাঙ্গুনিয়া জার্নালিস্ট অ্যালায়েন্স, চট্টগ্রামের আহ্বায়ক আজাদ তালুকদার, সদস্য সচিব আলিউর রহমান, সদস্য রুমু বড়ুয়া, আশরাফ উল্লাহ রুবেল, কাশেম শাহ, সুরেশ দাশ, মোস্তফা ইউসুফ, রনি দত্ত, এম এ হাসেম, আশরাফুন নূর, কাকন দেব উপস্থিত ছিলেন।

[category_title title="সর্বশেষ" slug="সর্বশেষ"]

[category_title title="এই সপ্তাহের পাঠকপ্রিয়" slug="#"]