[post_category_links]

প্রিয়া সাহার বিরুদ্ধে ব্যারিস্টার সুমনের দায়েরকৃত মামলা খারিজ

[post_sub_title]
[post_reporter_with_date]

অনলাইন ডেস্ক:

প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের দুই মামলার মধ্যে একটি খারিজ করে দিয়েছেন আদালত। রবিবার (২১ জুলাই) দুপুরে ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমান এ আদেশ দেন। মামলাটির বাদী ছিলেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন। তিনি সকালে আদালতে মামলাটি করলে বিচারক জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দেবেন বলে জানান।
বাদীর আইনজীবী আবু বকর সিদ্দিক বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘আদালত মামলাটির খারিজের আদেশে বলেন, আইনগত বাধা থাকায় মামলটি খারিজ করা হলো।’
এদিকে, আরেকটি মামলা আবু সোফিয়ান নোমানের আদালতে ঢাকা কার্যকারী পরিষদের সদস্য অ্যাডভোকেট ইব্রাহিম খলিল দায়ের করেন। এ বিষয়ে এখনও কোনও আদেশ হয়নি। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাওন আহমেদ, জুয়েল শিকদারসহ আরও অনেকে শুনানি করেন।
প্রসঙ্গত, গত ১৬ জুলাই হোয়াইট হাউসে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে অভিযোগ করে প্রিয়া সাহা বলেন, ‘স্যার, আমি বাংলাদেশ থেকে এসেছি। বাংলাদেশে সংখ্যালঘুরা নিপীড়নের শিকার হচ্ছে ও দেশে থাকতে পারছে না।’

 

[category_title title="সর্বশেষ" slug="সর্বশেষ"]

[category_title title="এই সপ্তাহের পাঠকপ্রিয়" slug="#"]