সৌদি প্রতিনিধির মুখে ফিলিস্তিনি শিশুর থুতু, জুতা নিক্ষেপ

0
43

খলদার ইসরাইলের অতিথি হয়ে মসজিদুল আকসায় গিয়ে ফিলিস্তিনি শিশুদের হাতে লাঞ্ছিত হয়েছেন সৌদি আরবের এক প্রতিনিধি।

মঙ্গলবার পবিত্র বায়তুল মুকাদ্দাস মসজিদের প্রাঙ্গনে এ ঘটনা ঘটে। কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল-জাজিরা এ খবর প্রকাশ করেছে।

লাঞ্ছনার শিকার সৌদি প্রতিনিধির নাম মুহাম্মাদ সৌদ। তিনি ইসরাইলের অতিথি হয়ে সে দেশে যান। পরে মসজিদুল আকসায় যান তিনি।

সেখানে তাকে লাঞ্ছিত করেন ফিলিস্তিনের শিশুরা। সৌদকে জুতা, লাঠি, চেয়ার ছুড়ে মারাসহ থুতু নিক্ষেপ করেন শিশুরা।

খবরে বলা হয়েছে, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে একটি আরব প্রতিনিধিদল দেশটির সফরে গেছেন। সেই প্রতিনিধিদলের একজন সদস্য মুহাম্মদ সৌদ। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অপমানের ভিডিও ভাইরাল হয়েছে

একটি ভিডিওতে দেখা গেছে, মসজিদুল আকসা প্রাঙ্গনে হাঁটছেন মুহাম্মদ সৌদ। এসময় পেছন থেকে দৌড়ে এসে এক ফিলিস্তিনি শিশু তার মুখে থুতু দেয়।

কয়েক সেকেন্ড পর ওই বালক সৌদের সামেন এসে আবার থুতু দেয়। এসময় তিনি শিশুটিকে হাত দিয়ে নিবৃত করার চেষ্টা করেন। কিন্তু তাতেও কাজ হয়নি।

শিশুটিও সৌদের পিছু পিছু হাঁটতে থাকে। এসময় আশেপাশে অনেক ফিলিস্তিনি শিশুকেও দেখা যায়। কিছুক্ষণ পর আবারও সৌদের মুখে থুতু দেয় শিশুটি।

আল জাজিরার একটি ভিডিওতে দেখা গেছে, সৌদ হেঁটে যাচ্ছেন। আর পেছন থেকে ফিলিস্তিনি শিশুরা জুতা ও চেয়ার ছুড়ে মারছেন।

আগেদেড় হাজার ডলার জরিমানায় পার পেলেন মেসি
পরেকাঁদছে তুবা, কাঁদছে মানবতা