ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বড় হুজুর আটক

0
9

ডেস্ক নিউজঃ

একাধিক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোস্তাফিজুর রহমানকে আটকে করেছে র‌্যাব।

শনিবার দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার ভুইঘড়ে থেকে ওঔ হুজুরকে আটক করা হয়।

র‌্যাব সুত্রে জানা যায়, মোস্তাফিজুর রহমান ৬ বছর আগে এ মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। তিনি মাদ্রাসায় বড় হুজুর হিসেবে পরিচিত। কয়েকজন অভিভাবকের কাছ থেকে অভিযোগ পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরো জানান , চার ছাত্রীর বিষয়ে আমরা নিশ্চিত হয়েছি যারা যৌন হয়রানির শিকার হয়েছে ।এছাড়া তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদেও চার ছাত্রীকে যৌন হয়রানির বিষয়টি স্বীকার করেছেন।

এদিকে মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের কাছে দাবি করেন, এলাকার আবু তাহের ও মাহাবুবুর রহমানসহ আরো কয়েকজন মিলে ষড়যন্ত্র করে তার বিরুদ্ধে এসব নাটক সাজিয়েছেন। সুত্রঃ নোঙ্গর ডট নিউজ

আগেমিয়ানমার প্রতিনিধি দলের কাছে পূর্ণ নাগরিকত্ব চাইলেন রোহিঙ্গারা
পরেকক্সবাজার স্টেডিয়ামকে ঘিরে বিসিবি’র মহাপরিকল্পনা