মালয়েশিয়ায় সাধারণ ক্ষমার কর্মসূচি কাল থেকে শুরু

0
52

মালয়েশিয়ায় আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে অবৈধদের নিজ দেশে ফিরে যাওয়ার (সাধারণ ক্ষমা) ‘ব্যাক ফর গুড’ বা বিফোরজি কর্মসূচি। ১ আগস্ট থেকে শুরু হওয়া এ কর্মসূচির অধীনে আত্মসমর্পণ করে প্রত্যাবর্তনের অনুমতি পাওয়ার জন্য অবৈধদের নির্দিষ্ট কিছু নথি সরবরাহ করতে হবে।

কর্মসূচির পরিচালক দাতুক খায়রুল দাজাইমি আবু দাউদ বলেছেন, ‘অভিবাসন বুথে আবেদন করার আগে তাদের নিজ নিজ দূতাবাস থেকে একটি সম্পূর্ণ শনাক্তকরণ কার্ড সংগ্রহ করতে হবে। সাতদিনের মধ্যে প্রত্যাবর্তনের অনুমতি দেয়ার আগে তাদের ফ্লাইট টিকিটসহ আবেদনের সমস্ত নথিপত্র পর্যালোচনা করা হবে।’

বিফোরজি প্রকল্পের ব্যাখ্যা করে তিনি বলেন, ‘শুধুমাত্র পেনিনসুলার মালয়েশিয়ার অবৈধ অভিবাসীরা এ সুযোগ গ্রহণ করতে পারবেন। যারা এরই মধ্যে আটক হয়েছেন তাদের ক্ষেত্রে এ সুযোগ কার্যকর হবে না।’

অবৈধ অভিবাসীদের অনুপ্রবেশ হ্রাসের পাশাপাশি দফতর পরিচালনার খরচ এবং অপরাধ সংক্রমের ঝুঁকি হ্রাস করা এ কর্মসূচির অন্যতম লক্ষ্য বলেও জানান অভিবাসন মহাপরিচালক। ১ আগস্ট থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে দেশত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। এ সুযোগ পাওয়ার পরও যারা মালয়েশিয়ায় অবস্থান করবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থান নেয়া হবে বলেও জানান তিনি।

এদিকে অবৈধ অভিবাসীদের দেশত্যাগে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলেও অভিবাসন বিভাগের ধরপাকড় অভিযান অব্যাহত রয়েছে। প্রতিদিন চলছে এ অভিযান। ৩০ জুলাই অভিবাসন ও সিটি কর্পোরেশন পুলিশের অভিযানে গ্রেফতার হন বাংলাদেশিসহ ৫৬ জন। রাজধানী কুয়ালালামপুরের পার্শ্ববর্তী পাংছাপুরি ,আমপাং জায়া এলাকায় অভিযান চালিয়ে ৪৬ বাংলাদেশিসহ ৫৬ জনকে গ্রেফতার করা হয়। আমপাং জায়া পুলিশের সহকারী কমিশনার নূর আজমি জানান, অপরাধ দমনে আমপাং জায়ার, বেরেমবাং ইনডাহ, হুলু কেলাংসহ কয়েকটি স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন দেশের ১১১ জনকে আটক করা হয়। তাদের মধ্যে যাচাই-বাছাই শেষে বৈধ কাগজপত্র না থাকায় বাংলাদেশের ৪৬, পাকিস্তানের ৫, নেপালের ৪ এবং ইন্দোনেশিয়ার একজনকে ইমিগ্রেশন আইনের বিভিন্ন ধারায় গ্রেফতার দেখানো হয়েছে।সুত্রঃ জাগো নিউজ

আগেতিন কারণে জামিন পেলেন না খালেদা
পরে২০২৪ সাল থেকেই চাঁদে বসবাস করতে পারবে মানুষ