দুই বাসের সংঘর্ষে নিহত ৭

0
31

কক্সবাজার খবর ডেস্কঃ

ঠাকুরগাঁওয়ে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

শুক্রবার সকাল ৭টার দিকে সদর উপজেলার খোচাবাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে পাঁচজন পুরুষ, একজন নারী ও একজন শিশু রয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঠাকুরগাঁওয়ের লোকাল বাস নিশাদ ও ডিপজল পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।সুত্রঃযুগান্তর

আগেটেকনাফ বন্দরে জুলাই মাসে পৌনে ১৫ কোটি টাকার রাজস্ব আয়
পরেপ্যারোলে মুক্তি নিয়ে সৌদি যাচ্ছেন খালেদা জিয়া!