[post_category_links]

ঈদের দিন শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

[post_sub_title]
[post_reporter_with_date]

 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বঙ্গভবনে সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রপতির প্রেস সচিব মোহম্মদ জয়নাল আবেদিন জানান, ওইদিন বঙ্গভবনে সকাল সাড়ে ১০টা থেকে অনুষ্ঠান শুরু হবে। ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। তিনি বলেন, সিনিয়র রাজনীতিবিদ, বিচারক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী এবং বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ সর্বস্তরের জনগণ এবং পেশাজীবীদের সঙ্গে রাষ্ট্রপতি ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।

প্রেস সচিব আরও জানান, এর আগে রাষ্ট্রপতি ঈদের দিন সকাল ৮টায় হাইকোর্টের সামনে জাতীয় ঈদগায় ঈদের নামাজ আদায় করবেন।

এদিকে, মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সোমবার (১২ আগস্ট) দলীয় নেতাকর্মী, বিচারক এবং বিদেশি কূটনীতিকসহ সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

শনিবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ঈদের দিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত দলীয় নেতাকর্মী, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক ও বুদ্বিজীবী এবং সকল শ্রেণি-পেশার জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

প্রেস সচিব বলেন, পরে প্রধানমন্ত্রী একই স্থানে সকাল ১১টা থেকে বিচারক, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনী প্রধান, বিদেশি কূটনীতিক, সিনিয়র সচিব এবং সচিব মর্যাদার অন্যান্য বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

সুত্রঃ পদ্মা নিউজ

[category_title title="সর্বশেষ" slug="সর্বশেষ"]

[category_title title="এই সপ্তাহের পাঠকপ্রিয়" slug="#"]