প্রাইভেট কারে পুলিশের স্টিকার লাগিয়ে ফেনসিডিল পাচার

0
49

 

কক্সবাজার খবর ডেস্কঃ

দিনাজপুরের বিরামপুরে পুলিশের স্টিকার লাগানো একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১শ’ বোতল ফেনসিডিলসহ ফরিদুল ইসলাম (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির কাটলা বিশেষ ক্যাম্প কমান্ডার হাবিলদার শহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

রবিবার (১১ আগস্ট) সকালে বিরামপুর উপজেলার বিরামপুর-হিলি সড়কের বেগমপুর মোড় নামক এলাকা থেকে ফরিদুলকে আটক করা হয়। আটক ফরিদুল নবাবগঞ্জ উপজেলার চড়ারহাট গ্রামের নজরুল ইসলামের ছেলে।

হাবিলদার শহিদুল ইসলাম জানান, পুলিশের স্টিকার লাগানো একটি প্রাইভেট কারে করে ফেনসিডিল পাচার করা হচ্ছে– এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল সকালে হিলির নয়ানগর এলাকায় অভিযান চালায়। এ সময় নয়ানগর বালুপাড়া এলাকা থেকে পুলিশ লেখা স্টিকার লাগানো একটি প্রাইভেট কারকে ধাওয়া করে বিজিবি সদস্যরা। একপর্যায়ে বিরামপুর-হিলি সড়কের বেগমপুর মোড় এলাকায় বিজিবির সদস্যরা ওই কারটিকে আটক করে। পরে সেটিতে তল্লাশি চালিয়ে ১শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় কারের চালক ফরিদুল ইসলামকে আটক করা হয়। পরে এ ঘটনায় ফরিদুল, কারের মালিক মামুনুর রশিদ ও শাহাজুল ইসলাম এই তিনজনকে আসামি করে বিরামপুর থানায় মামলা দায়ের করে তাকে সেখানে সোপর্দ করা হয়েছে।

আগেচালকের ভুলে ট্রাকচাপায় শিশু শ্রমিকের মৃত্যু
পরেহাতে মেহেদী লাগাতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার স্কুল ছাত্রী