ঈদের সকালে গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

0
39

কক্সবাজার খবর ডেস্কঃ

পবিত্র ঈদুল আজহার দিন সকালে গৃহবধূকে কুপিয়ে হত্যা করার অভিযোগে রাঙামাটির লংগদুতে এক স্বামীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

সোমবার সকালে উপজেলার কালাপাকুইজ্যা ইউনিয়নের ইসলামপুর গ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রী হাসনা বেগম কে কুপিয়ে হত্যা করে স্বামী নিজাম।

স্থানীয়রা জানান, স্বামী নিজাম (৫০) কে আটক করে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ তাকে আটক করে লংগদু থানায় নিয়ে গেছে।

লংগদু থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোহাম্মদ নূর এবং কালাপাকুইজ্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তফা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আগেকাশ্মীরে ঈদ: নেই পশু বেচাকেনা, হয়নি কোরবানি
পরেমাদারীপুরে গরু জবাইকালে ছুরি পেটে ঢুকে শিশুর মৃত্যু