কিশোরী ধর্ষণের অভিযোগে ভন্ড পীর গ্রেফতার

0
31

কক্সবাজার খবর ডেস্কঃ

১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ নেজাম উদ্দিন(৪২) নামের এক ভুয়া পীরকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৮ আগস্ট) সন্ধ্যায় আরেফিননগর এলাকায় মুক্তিযোদ্ধা কলোনীর ‘নেজামে খানকা’ থেকে ওই ভন্ড পীরকে গ্রেফতার করে সিএমপির বায়েজিদ বোস্তামি থানা পুলিশ।

নেজাম উদ্দিন হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ এলাকার সাহাবুদ্দীন চৌধুরীর ছেলে। তিনি আরেফিননগর এলাকায় মুক্তিযোদ্ধা কলোনীতে থাকতেন বলে জানিয়েছে পুলিশ।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার সিভয়েসকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আরেফিননগর এলাকায় মুক্তিযোদ্ধা কলোনীতে খানকা পরিচালনা করতেন নেজাম উদ্দিন। মানুষকে তাবিজ দিতেন, ঝাড়ফুঁক করতেন। কিছুদিনআগে মহেশখালী থেকে একজন মহিলা আসেন নেজামের খানকায়। ঐ মহিলা রাতে এক থাকতে ভয় পাচ্ছেন এমন কথা বলে মহিলাকে সঙ্গ দেয়ার জন্য ভিকটিম কিশোরীকে খানকায় ডেকে নেয় নেজাম। পরে রাতে অন্য একটি রুমে নিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে। এর পরেও একাধিকবার ঐ কিশোরীকে ধর্ষণ করেন তিনি। এসব কাউকে না বলতে ভয়ভীতিও দেখান নেজাম পরে ঐ মেয়েটি তার মাকে সব জানালে তার মা থানায় অভিযোগ করে। সেই অভিযোগের ভিত্তিতে নেজামকে গ্রেফতার করা হয়েছে।

ধর্ষণের শিকার মেয়েটিকে মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলেও জানান ওসি আতাউর রহমান খোন্দকার

 

আগেকক্সবাজার সাংবাদিক ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন
পরেরাঙ্গামাটিতে সন্ত্রাসীদের সঙ্গে গুলিবিনিময়ে সেনাসদস্য নিহত