অস্ত্রের মুখে বান্দরবানে ৩ চালককে অপহরণ

0
20

কক্সবাজার খবর ডেস্কঃ

বান্দরবানের রুমা উপজেলায় অস্ত্রের মুখে তিনটি জিপ গাড়ির ৩ জন চালককে অপহরণ করেছে অস্ত্রধারী দুর্বৃত্তরা।

সোমবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের মিনজিরিপাড়ায় এ ঘটনা ঘটে।

অপহৃতরা হলেন- রুমা উপজেলার লেমুঝিরিপাড়ার বাসু কর্মকার (৩২), বড়ুয়াপাড়ার নয়ন জলদাস (২৯) এবং চট্টগ্রামের আমিরাবাদ এলাকার মো. মিজান (৩০)।

অপহরণের খবর পেয়ে অপহৃতদের উদ্ধারে সেনাবাহিনী, পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ও আশপাশের এলাকাগুলোতে অভিযানে নেমেছে।

রুমা জিপ পরিবহনের লাইন ম্যান মোহাম্মদ মিজানুর বলেন, সোমবার রুমায় সাপ্তাহিক হাট-বাজার ছিল। বাজার থেকে যাত্রী নিয়ে তিনটি জিপ বেতেলপাড়া, মুন্নুমপাড়া, লাইনঝিড়িপাড়া সড়কে যান। যাত্রী নামিয়ে ফেরার পথে মিনজিরিপাড়া মুখ থেকে অস্ত্রধারীরা তিনটি গাড়ির ৩ জন চালককে অপহরণ করে নিয়ে যায়। তাদের দু’জনের বাড়ি রুমায় এবং একজনের বাড়ি চট্টগ্রামের আমিরাবাদে।

রুমা থানার পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম জানান, মিনজিরিপাড়া মুখ থেকে তিনটি জিপ গাড়ির ৩ জন চালককে অপহরণের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কারা অপহরণ করেছে বিষয়টি এখনও নিশ্চিত হতে পারিনি।

আগে২ শতাধিক রোহিঙ্গা নারী-পুরুষের সাক্ষ্য নেবে মিয়ানমার তদন্ত দল
পরেডিশের তার ঠিক করার কথা বলে গণধর্ষণ, পরে হত্যা