এক ব্যক্তিকে বলাৎকার চেষ্টার ভিডিও, লজ্জায় আত্মহত্যা

0
39

কক্সবাজার খবর ডেস্কঃ

বেশ কয়েক দিন ধরেই জামাল উদ্দিনের (৪৫) কাছে চাঁদা দাবি করে আসছিলেন স্থানীয় কয়েকজন বখাটে। তাদের দাবি করা দুই লাখ টাকা না দেওয়ায় গত রোববার জামালকে জঙ্গলে নিয়ে আপত্তিকর ভিডিও করেন ওই বখাটেরা। পরিবারের দাবি, এ সময় তাঁকে বলাৎকারের চেষ্টা করা হয়। এসব সইতে না পেরে গতকাল সোমবার সকালে তিনি আত্মহত্যা করেন।

গাজীপুরের শ্রীপুর উপজেলায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।

স্থানীয় লোকজন ও নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, জামাল উদ্দিন দীর্ঘদিন বিদেশে চাকরি করেছেন। পরে দেশে ফিরে কৃষিকাজ শুরু করেন। সম্প্রতি স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়ায় স্ত্রী তাদের একমাত্র সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে গেছেন। গতকাল সকালে আশপাশের লোকজন জামালকে থাকার ঘরের বারান্দার আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাঁরা পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

নিহতের পরিবারের সদস্যরা দাবি করেন, স্থানীয় পিন্টু, শাওন, সাদেক, সজল, রনিসহ বেশ কয়েকজন জামালের কাছে টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় গত রোববার তাঁরা তাঁকে জঙ্গলে নিয়ে যান। তাঁর সঙ্গে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা কেড়ে নেন। তাঁকে বলাৎকারের চেষ্টা করেন এবং সেসব দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে রাখেন। সেই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করেন তাঁরা। দ্রুত টাকা দেওয়ার আশ্বাস দিলে তাঁরা তাঁকে ছেড়ে দেন। তিনি বাড়ি ফিরে স্বজনদের বিষয়টি জানান। তিনি একদম চুপসে যান। বাইরে বের হননি। সারা দিন ঘরের ভেতরে ছিলেন। পরের দিন তিনি আত্মহত্যা করেন। লজ্জা-অপমান সইতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন বলে স্বজনদের দাবি।

এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে শ্রীপুর থানায় মামলা করেন।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) নয়ন ভূঁইয়া বলেন, জামালের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহাম্মদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করে আজ মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের আটকের চেষ্টা চলছে।

আগে‘মৃত’ চিতাবাঘের ছবি তুলতে গিয়ে!
পরেলিভার দিয়ে স্বামীকে বাঁচিয়ে নজীর গড়লেন স্ত্রী নূপুর