কক্সবাজার খবর ডেস্কঃ
নগরীর আকবর শাহ থানাধীন কৈবল্যধাম মালিপাড়ায় বিষাক্ত মদ পানে ৩জনের মৃত্যুর ঘটনা তদন্ত করতে গিয়ে নকল বিদেশী মদের কারখানার সন্ধান পেয়েছে পুলিশ।
পুলিশ নকল মদ তৈরীর সাথে জড়িত ৫জনকে মদ তৈরীর সরঞ্জামসহ গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন, নাসিম উদ্দিন (২৩), ইকরামুল হক (৩২), স্বপন পাল (৫১), মো: ইমরান ফয়সল(২১), মো: জাহেদুর রহমান আরজু(৩০)।
পুলিশ জানায়, নগরীর কৈবল্যধাম মন্দিরের দক্ষিন পাশে রেলগইটস্থ পাকা রাস্তার উপর থেকে মঙ্গলবার নাছিমকে নকল মদসহ
গ্রেফতার করে । পরে তার স্বীকারোক্তি মোতাবেক অন্য চারজনকে বিভিন্ন এলাকা থেকে নকল মদ তৈরীর সরঞ্জামসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে দীর্ঘ দিন ধরে নকল মদ তৈরী করে বিক্রি করছে বলে স্বীকার করেছে।
উল্লেখ্য, গত ১৩ আগষ্ট মালিপাড়ায় বিষাক্ত মদপান করে বিশ্বজিৎ মল্লিক , শাওন মজুমদার , মিল্টন গোমেজ নামে তিনজন মারা যায়।











