সাপের কামড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

0
27

 

সাতক্ষীরায় সাপের কামড়ে এখলাস খাঁ (৩২) ও আলিনা খাতুন (২৮) নামে এক বেদে দম্পতির মৃত্যু হয়েছে।

শুক্রবার ভোরে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এই দম্পতি যশোরের কালিগঞ্জ উপজেলার বারোজার এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, বেদে এখলাস খাঁ ও তার স্ত্রী আলিপুর নতুন বাজার এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করছেন। বৃহস্পতিবার গভীর রাতে তাদের দুইজনকে বিষধর সাপে কামড়ায়। রাতে স্থানীয় ওঝা ডেকে বিষ নামানোর চেষ্টা করলেও অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার ভোরে তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতলে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি করার কিছু সময় পর এখলাস খাঁর মৃত্যু হয়। পরে শুক্রবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য আলিনা খাতুনকে খুলনায় নেওয়ার পথে তার‌ও মৃত্যু হয়।

সাতক্ষীরা সদরের সিভিল সার্জন ডা. আবু শহীন সমকালকে জানান, বিষধর সাপের কামড়ে বেদে এখলাস খাঁর সদর হাসপাতালে মৃত্যু হয়েছে। এরপর তার স্ত্রীকে খুলনায় নেয়ার পথে তারও মৃত্যু হয়।

আগেপুড়ে ছাই হচ্ছে ‘পৃথিবীর ফুসফুস’
পরেবৃটিশ কর্তৃক এদেশে ম্যাগনেটিক পিলার স্থাপনের গোপন রহস্য!