[post_category_links]

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

[post_sub_title]
[post_reporter_with_date]

 

জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা রবিবার (২৫ অাগষ্ট ) বেলা সাড়ে ১২ টায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মিলনায়তন হলরুমে এ সভায় নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া আফরিন কচি’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন উপজেলা অাওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোঃ শফিউল্লাহ। অন্যান্যদের মাঝে উপস্থিত ও বক্তব্য রাখেন, থানা’র অফিসার ইনচার্জ (ওসি) অানোয়ার হোসেন, মাননীয় মন্ত্রীর প্রতিনিধি খাইরুল বশর, উপজেলা অাওয়ামীলীগের সহসভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, ভাইস চেয়ারম্যান মংহ্লা মার্মা, ১১বিজিবির জেসিও সুবেদার সামিউল,সাধারন সম্পাদক মোঃ ইমরান মেম্বার, নাইক্ষ্যংছড়ি বাইশারী ইউপি চেয়ারম্যান মোঃ আলম, ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ, দৌছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ হাবিব উল্লাহ, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান বাহান মার্মা প্রমুখ। সভায় প্রধান অতিথি অধ্যাপক শফিউল্লাহ ও ইউএনও সাদিয়া আফরিন কচি বলেন, উপজেলার মানুষ যেন নিরাপত্তাহীনতা বোধ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে। অপরাধ দমনে সবসময় সতর্ক থাকতে হবে। নাইক্ষ্যংছড়ি থেকে মাদক, সন্ত্রাসবাদসহ সব ধরনের অপরাধ নির্মূল করতে হবে। এছাড়াও অপহরণ ও ডাকাতি সংঘটিত হওয়ার বিষয়ে ব্যাপক আলোচনা হয়। মাসিক আইন শৃঙ্খলা সাভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার লোকজন সহ গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

[category_title title="সর্বশেষ" slug="সর্বশেষ"]

[category_title title="এই সপ্তাহের পাঠকপ্রিয়" slug="#"]