চট্টগ্রাম ছুরিকাঘাতে কলেজের ছাত্রলীগ কর্মী খুন

0
52
কক্সবাজার খবর ডেস্কঃ

 চট্টগ্রামে ছুরিকাঘাতে শেখ জাকির হোসেন সানি(১৯) নামের এক ছাত্রলীগ কর্মী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ওই তরুণ নগরীর ওমরগনি এমইএস কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র বলে জানা গেছে। তাকে এমইএস কলেজ ছাত্রলীগের কর্মী বলেও নিশ্চিত করেছে একটি সূত্র।

সোমাবার (২৬ আগস্ট) দুপুর পৌনে তিনটার দিকে এমইএস কলেজ সংলগ্ন নগরীর খুলশী থানার জাকির হোসেন সড়কে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

এমএইএস কলেজ ছাত্রলীগের একটি সূত্রে জানা গেছে সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে এই হামলার শিকার হয়েছে সানি। গত দুই দিন আগে বেশ কিছু সিনিয়রের সাথে বিবাদে জড়িয়েছিল সানি। তার সূত্র ধরে সানিকে ছুরিকাহত করে হত্যা করা হয়েছে বলে দাবি ঐ সূত্রের।

সিএমপির বায়োজিদ বোস্তামি জোনের সহকারী কমিশনার পরিত্রাণ তালুকদার জানিয়েছেন, চট্টগ্রামে ছুরিকাহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয়েছে। মেডিকেল সূত্রে এই খবর পেয়েছি। আমরা ঘটনা তদন্ত করে দেখছি।

আগেঈদগাঁওতে যত্রতত্র ময়লা আবজর্নায় ভরপুর : অসহনীয় র্দূগন্ধে বিষিয়ে উঠছে পরিবেশ
পরেযুবলীগ নেতা হত্যা: আরেক রোহিঙ্গা ‘বন্দুকযুদ্ধে’ নিহত