লোহাগাড়া সংবাদদাতাঃ
নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এই শ্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পরিষদের উদ্যোগে মশক নিধন কর্মসূচি শুরু হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বটতলী মোটরস্টেশনে এ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।
এ সময় তিনি বলেন, সবাই নিজ নিজ বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখলে মশার উৎপাত কমে যাবে। এতে মশাবাহিত রোগব্যাধীও কম হবে।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- লোহাগাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান ইব্রাহীম কবির, থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরুসহ আরও অনেকে।











