[post_category_links]

পল্লী চিকিৎসকের ভুল ইনজেকশনে এসআইয়ের মৃত্যু

[post_sub_title]
[post_reporter_with_date]

ডেস্ক নিউজঃ

পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলায় পল্লী চিকিৎসকের ভুল ইনজেকশনে সুজন হালদার (৪৭) নামের এক এসআইয়ের মৃত্যু হয়েছে।

শনিবার রাতে উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ভরতকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুজন হালদার ওই গ্রামের মৃত বিরেন্দ্র নাথ হালদারের পুত্র। নিহতের স্ত্রী স্কুলশিক্ষিকা তপু রানী মণ্ডল বলেন, আমার স্বামী বরিশালের আগৈঝাড়া থানা পুলিশের এসআই হিসেবে কর্মরত ছিলেন। তিনি ছুটি নিয়ে গত শনিবার বিকালে বাড়িতে আসেন। ওই রাতে সামান্য পেটের ব্যথা অনুভব করলে স্থানীয় পল্লী চিকিৎসক শুরেশ চন্দ্রের চিকিৎসা নেন।

এতে ওই ডাক্তার তাকে ইনেজকশন দিলে তিনি চরম অসুস্থ অনুভব করেন। পরে ওই রাতের ১২টার দিকে তাকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্ বলে ঘোষণা করেন।

এ ব্যাপারে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ইসমত আরা জাকিয়া জানান, তাকে মৃত্ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।

[category_title title="সর্বশেষ" slug="সর্বশেষ"]

[category_title title="এই সপ্তাহের পাঠকপ্রিয়" slug="#"]