দুপুরে আত্মসমর্পণ রাতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত

0
82

চট্টগ্রাম নগরীতে থানায় আত্মসমর্পণের পর পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মোহাম্মদ বেলাল (৪৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত বেলাল তালিকাভুক্ত ‘মোস্ট ওয়ান্টেড’ শীর্ষ সন্ত্রাসী এবং তার বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী বলেন, স্বাভাবিক জীবনে ফিরতে চান জানিয়ে বুধবার দুপুর ১টার দিকে বেলাল নিজেই থানায় এসে আত্মসমর্পণ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে রাত ১টার দিকে পুলিশ বেলালকে নিয়ে অস্ত্র উদ্ধারে নিয়ে যায় জালালাবাদ পাহাড়ে। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা বেলালের সহযোগীরা তাকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা করে। তখন উভয়পক্ষে গোলাগুলি হয়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ বেলালকে উদ্ধার করা হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, বেলাল পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি, খুনসহ বিভিন্ন অভিযোগে মোট ১৩টি মামলা রয়েছে। ১১টি মামলায় জামিনে ছিলেন তিনি, দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। ঘটনাস্থল থেকে একটি এলজি ও তিন রাউন্ড কার্তুজ এবং চারটি রামদা উদ্ধার করা হয়েছে।newsofbd24.com

আগেঅস্ত্রসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে র‍্যাব
পরেঘুষের টাকাসহ হাতেনাতে সার্ভেয়ার আটক