টি টুয়েন্টি মহিলা বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশী মেয়েরা

0
36

ক্রীড়া ডেস্কঃ

টানা চতুর্থবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ বৃহস্পতিবার ডান্ডিতে বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম সেমিফাইনালে আয়ারল্যান্ডকে ৪ উইকেটে পরাজিত করে টাইগ্রেসরা। আগামী ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বাছাইপর্বের ফাইনাল। ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে ফাইনালে ওঠা দুই দল।

বোলারদের নৈপুণ্যে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামা আয়ারল্যান্ডকে ৮৫ রানের মধ্যে আটকে ফেলে বাংলাদেশ। ফাহিমা খাতুন দারুণ বোলিং করেছেন। বাংলাদেশের এই স্পিনার ১৮ রানে ৩ উইকেট শিকার করেন। আইরিশদের হয়ে সর্বোচ্চ ২৫ রানের ইনিংস খেলেন লরা ডেলানি ও ইমার রিচার্ডসন।

জবাবে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ দলীয় ৩০ রানের মধ্যে মুর্শিদা খাতুন (১৩), আয়েশা রহমান (৭), নিগার সুলতানা (১), ফারজানা হকের (২) উইকেট হারায়। দলকে বিপদ থেকে উদ্ধার করেন ম্যাচসেরা সানজিদা ইসলাম। চারে নেমে ৩২ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। সানজিদা দলকে জয়ী করে মাঠ ছাড়েন। তার ৩৭ বলের ইনিংসটি সাজানো ছিল তিনটি চারে।

সানজিদাকে যোগ্য সঙ্গ দিয়েছেন রিতু মনি। পঞ্চম উইকেটে এই জুটির দায়িত্বশীল ব্যাটিংয়ে বিপর্যয় কাটিয়ে ওঠে বাংলাদেশ। তারা স্কোরকার্ডে যোগ করেন ৩৮ রান। বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রানের ইনিংস খেলেন রিতু মনি। দলীয় ৬৮ রানে আউট হন তিনি। তবে এরপর আর জয় তুলে নিতে কষ্ট হয়নি। সপ্তম উইকেটে দলকে জয়ী করে মাঠ ছাড়েন সানজিদা ও জাহানারা আলম।

সংক্ষিপ্ত স্কোর

আয়ারল্যান্ড ৮৫

বাংলাদেশ ৮৬/৬

ফলাফল : বাংলাদেশ ৪ উইকেটে জয়ী

ম্যাচসেরা : সানজিদা ইসলাম

আগেরামুতে যাত্রীবাহী বাস-পিকআপের সংর্ঘষ : আহত ৩ 
পরেরামুতে বসত ভিটার সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে সন্ত্রাসীদের হামলায় আহত-৩